1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিরিজ থেকে ছিটকে গেলেন ফিঞ্চ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সিরিজ থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুঃসংবাদ হলেও সুসংবাদ বাংলাদেশের জন্য। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়াই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অজিরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান এই ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। চোট নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টি খেললেও তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ফিঞ্চ। সোমবার বার্বাডোজের ব্রিজটাউনের সিরিজ নিষ্পত্তির ম্যাচেও তাকে পাচ্ছে না উইন্ডিজ সফরে থাকা অজিরা।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফিঞ্চকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানোর। তার ডান হাঁটুতে অস্ত্রোপচারের দরকারও হতে পারে। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারন্টিনে থাকবেন তিনি। এরপর দরকার হলে অস্ত্রোপচার করবেন।

তবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শেষ না করে অস্ট্রেলিয়ায় ফেরত যেতে হওয়ায় হতাশ ফিঞ্চ। রবিবার তিনি বলেন, ‘বাড়ি যেতে হওয়ায় আমি খুবই হতাশ।’

চোট কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

ফিঞ্চ না থাকায় উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ক্যারি। তবে বাংলাদেশ সফরে কার হাতে অজিদের নেতৃত্ব থাকবে তা জানা যায়নি। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হিসেবে আছেন ম্যাথু ওয়েড। গত বছর ফিঞ্চের অনুপস্থিতে ভারতের বিপক্ষে এক টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন তিনি।

উইন্ডিজের সফর থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে অস্ট্রেলিয়া। দুই দলের সিরিজ শুরু হবে ৩ আগস্ট থেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন