1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।রবিবার হারারেতে দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল।লিটন দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে প্রথম ম্যাচ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততে হবে ব্রেন্ডন টেলরদের।

অন্যদিকে এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে সফরকারী বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালরা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। এ ছাড়া একাদশে আছেন টিনাশে কামুনহুকামউই। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), লুক জংওয়ে, তেন্দাই চাতারা, ব্লেসি মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন