1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেঞ্চুরি করলেন লিটন দাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সেঞ্চুরি করলেন লিটন দাস

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ধীরগতিতে করলেও স্বরূপে ফিরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পা রাখেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের সিরিজেও দুটি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লিটন। সিলেটে তিন ওয়ানডে সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি।

দলের দুঃসময়ে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদ। দ্রুত ৪ উইকেট হারানোর পর এই দুজনের ব্যাটে লড়াকু পুঁজির স্বপ্ন দেখছিল বাংলাদেশ।

তবে লুক জংওয়ের বলে ভাঙে লিটন-মাহমুদউল্লাহ জুটি। ৫২ বলে এক ছক্কায় ৩৩ রানে ফিরেছেন মাহমুদউল্লাহ। ফেরার আগে লিটনের সঙ্গে ১০৩ বলে ৯২ রানের জুটি গড়েন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন (১০২) ও আফিফ হোসেন (১৬)।

এর আগে রায়ান বার্লের করা ২৮তম ওভারের শেষ বলে চার মেরে ফিফটি উদ্‌যাপন করেন লিটন। ওয়ানডেতে এটি তার চতুর্থ ফিফটি। ৮৪ বলে ৩ চারে ৫৮ রানে ব্যাট করছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ (২৬)।

এর আগে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শুরুতে ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে স্কয়ার-কাট করতে গিয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভস বন্দী হন তামিম ইকবাল। ৭ বল মোকাবিলা করেও কোনো রান করতে পারেননি তিনি।

সেই সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়লেন তামিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ ম্যাচে ডাক মারলেন ৩৩ বছর বয়সী ড্যাশিং ওপেনার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। ওয়ানডেতে ম্যাশের ডাক ৩৩।

বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান জমা করতে পারেনি স্কোরবোর্ডে। তামিম ফেরার পর সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মেরে দলীয় রানের সূচনা করেন। কিন্তু ব্যাটিংয়ে যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না দেশ সেরা অলরাউন্ডারের।

ব্যক্তিগত ১৯ রানে ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব। দলের দুঃসময়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মোহাম্মদ মিঠুন (১৯)। দলকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে বিদায় নেন মোসাদ্দেক হোসেন সৈকতও (৫)।

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন