1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসিকে তুলনা করা উচিত নয়: কেম্পেস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসিকে তুলনা করা উচিত নয়: কেম্পেস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মেসি, ম্যারাডোনা ও কেম্পেস

অনলাইন ডেস্ক।।

২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দিয়েছেন। সেই সঙ্গে কাটিয়েছেন দেশের হয়ে নিজের শিরোপা খরাও। লিওনেল মেসি অমরত্বের খাতায় নাম লিখে ফেলেছেন ইতিমধ্যে।

তবে দীর্ঘদিন পর আলবিসেলেস্তদের প্রধান কোনো টুর্নামেন্টের শিরোপা জেতালেও আর্জেন্টিনার জার্সিতে ১৯৭৮ বিশ্বকাপ জয়ী তারকা মারিও কেম্পেস মনে করেন, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসিকে তুলনা করা উচিত নয়।

গত কয়েক বছর ম্যারাডোনার সঙ্গে তুলনা চলছে মেসির। দুই আর্জেন্টাইনের মধ্যে বিশ্বসেরা কে? এমন প্রশ্নে যেন বিভক্ত বিশ্ব ফুটবল। প্রয়াত ম্যারাডোনার মাথায় বিশ্বজয়ের মুকুট উঠলেও মেসির এখনো অধরা রয়ে গেছে বিশ্বকাপ। আন্তর্জাতিক শিরোপা বলতে কেবল এক কোপা আমেরিকা। তবে ক্লাব ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন ৩৪ বছর বয়সী তারকা।

কেবল ম্যারাডোনা নয়, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন কেম্পেসও। আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বজয়ের নায়কদের একজন ছিলেন তিনি। ম্যারাডোনা-মেসি তুলনায় সম্প্রতি ইসপিএন মেক্সিকোকে কেম্পেস বলেন, ‘মেসির জন্য, দুর্ভাগ্য হলো সে ডিয়েগো ম্যারাডোনার বিকল্প। বিশ্বজুড়ে ম্যারাডোনা দেবতার মতো যে পূজা পেয়েছেন তা দিয়ে তাকে ছাপিয়ে যাওয়া কঠিন।’

তিনি আরও বলেন, ‘মেসি যদি ম্যারাডোনার চেয়ে সেরা হতে চায়, তবে চারটি বিশ্বকাপ জিতলেও তা অর্জন করতে পারবে না। এখনো সে বিশ্বকাপ জেতেনি। সে কয়টা শিরোপা জিতল বা কি জিতল তা কোনো ব্যাপার নয়। এতে ডিয়েগোর সঙ্গে তার তুলনা হবে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন