1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুভেচ্ছায় সিক্ত মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শুভেচ্ছায় সিক্ত মেসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কোপা আমেরিকা জয় করে দেশে ফেরার পর শ্বশুর বাড়িতে পরিবার ও প্রতিবেশীদের শুভেচ্ছায় সিক্ত হলেন লিওনেল মেসি।

এর আগে ট্রফি জয় করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসিরা। শিরোপা জয়ের নায়কদের বরণ করে নিতে হাজারো মানুষ নেমে এসেছিল বুয়েনস এইরেসের রাস্তায়।

দেশের হয়ে মেসির এটিই প্রথম আন্তর্জাতিক শিরোপা। বর্ণিল ক্যারিয়ারে এখন যার শুধু একটা বিশ্বকাপ জয় বাকি।

মেসি ঘরে ফিরতেই সবার আগে সন্তানরা তাকে স্বাগত জানান। বাবাকে জড়িয়ে ধরতে ছুটে যান তারা।

ক্যারিয়ারের অনেক শিরোপা জয়ের আনন্দই মেসি ভাগ করেছেন সতীর্থদের সঙ্গে। কোনো সন্দেহ নেই, সেগুলোর চেয়ে এই মুহূর্তটাই শীর্ষে থাকবে তার কাছে।

মেসির ট্রফি জয়ের পর তার তিন সন্তানের আনন্দ উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয় এর আগে।

সন্তানদের জন্য মেসি তার শ্বশুর বাড়িতে পৌঁছালে প্রতিবেশীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন