1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা আমেরিকার শিরোপা স্পর্শ পেয়ে যা বললেন মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কোপা আমেরিকার শিরোপা স্পর্শ পেয়ে যা বললেন মেসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শিরোপা হাতে মেসি। পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি।

অনলাইন ডেস্ক।।

এমন একটি দিনের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা। আরেকবার প্রধান কোনো টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখা।

অবশেষে সেই অবসান ঘুচল লা আলবিসেলেস্তেদের। কোচ লিওনেল স্কালোনির অধীনে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মারাকানার ফাইনালে আনহেল দি মারিয়ার গোলে স্বাগতিক ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ে মেতে ওঠে তারা।

দীর্ঘ ২৮ বছর পর প্রধান কোনো টুর্নামেন্ট তো বটে, লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল আর্জেন্টিনা। দি মারিয়া ফাইনালের নায়ক হলেও পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। জিতেছেন আসরের সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার পুরস্কার।

ক্যারিয়ারের সায়াহ্নে এসে দেশের জার্সিতে প্রথমবার কোনো প্রধান টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেলেb মেসি। এমন এক আনন্দের দিনে ম্যাচ শেষে মোবাইল নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায় ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে।

এরপর নিজের অফিসিয়াল ফেসবুকে কোপার ট্রফি হাতে এক ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘কী সুন্দর পাগলামি!!! এটা বিস্ময়কর, ধন্যবাদ ঈশ্বর!!! আমরা চ্যাম্পিয়ন!!!’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন