1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কোপা আমেরিকায় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মারাকানার ফাইনালেও দুর্দান্ত সেভে নেইমার-কাসেমিরোদের হতাশ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

আর আগে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকারে গড়ানো ম্যাচে তিনটি শট থামিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার নায়ক ছিলেন মার্টিনেজ। এবার দারুণ ছন্দে থাকা স্বাগতিক ব্রাজিলিয়ানদের থামাতে দেখা গেল তাকে।

আসরজুড়ে গোলপোস্টের নিচের দায়িত্বের জন্য স্বীকৃতিও পেলেন মার্টিনেজ। তার হাতেই উঠেছে কোপা আমেরিকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

ফাইনালে ব্রাজিলের নেওয়া অন্তত ১৩টি শটের মধ্যে দুটি ছিল লক্ষ্য বরাবর। ৮৭তম মিনিটে আর্জেন্টিনার ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকিয়ে লা আলবিসেলেস্তেদের জাল অক্ষত রাখেন মার্টিনেজ।

পুরো টুর্নামেন্টে মাত্র ৩ গোল হজম করেন তিনি। সেমিতে এই ২৮ বছর বয়সী গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে কারণে ফাইনালের টিকিট কাচে আর্জেন্টিনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন