1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গোল্ডেন বলের পুরস্কার হাতে মেসি

অনলাইন ডেস্ক।।

মারাকানার ফাইনালে ব্রাজিলকে ১-০ হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে অবসান হলো লা আলবিসেলেস্তেদের ২৮ বছরের অপেক্ষা।

১৯৯৩ সালে শেষ কোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর আর কোনো মেজর টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি তারা। এবার আকাশি-নীলদের সেই অপেক্ষা ঘুচালেন লিওনেল মেসি।

২০১৪ বিশ্বকাপে এই মারাকানার ফাইনালে জার্মানির কাছে হেরে কেঁদেছিলেন মেসি। টুর্নামেন্ট ভিন্ন হলেও ৭ বছর পর একই মাঠে হাসলেন এলএমটেন। নিজের ক্যারিয়ার প্রথম আন্তর্জাতিক শিরোপা ছুঁয়ে দেখার উচ্ছ্বাসে মাতেন তিনি।

পুরো টুর্নামেন্টে বল পায়ে উজ্জ্বল ছিলেন মেসি। পেয়েছেন তার স্বীকৃতিও। গোল্ডেন বুট ও গোল্ডেন বলের পুরস্কার উঠেছে তার হাতে।

আসরে আর্জেন্টিনার ৯ গোলে অবদান তার। তার মধ্যে ফাইনাল পর্যন্ত ৬ ম্যাচ খেলে নিজে ৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫ গোল।

সমান গোল করেন কলম্বিয়ার লুইস দিয়াজ। তার মধ্যে এই তারকা জোড়া গোল করেন পেরুর বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের দৌড়ে মেসি গোল্ডেন বুট জিতলেন অ্যাসিস্টে এগিয়ে থেকে।

সেই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল ভাগাভাগি করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমারের সঙ্গে। শতবর্ষী এই টুর্নামেন্টে এবারই প্রথম দুই খেলোয়াড়কে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো।

ফাইনালের আগে কনমেবল মেসি-নেইমারকে যৌথভাবে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন এই দুই তারকা। যেখানে ফাইনাল পর্যন্ত ৬ ম্যাচে নেইমার ২ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৩ গোল।

অন্যদিকে ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ ৩৩ ড্রিবল মেসির। সঙ্গে প্রতিপক্ষের গোলপোস্টে সর্বোচ্চ ১১ শটও তার। সবচেয়ে বেশি ২০ বার সুযোগ সৃষ্টি করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সঠিকভাবে ১০২টি পাস দিয়েছেন মেসি।

তবে ফাইনালের সব আলো কেড়ে নিলেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করে মারাকানার নায়ক তিনি। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন