1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা আমেরিকার সেরা খেলোয়াড় মেসি-নেইমার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কোপা আমেরিকার সেরা খেলোয়াড় মেসি-নেইমার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কনমেবলের অভূতপর্ব এক সিদ্ধান্ত। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারের হাতে উঠেছে কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার।

মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে আর্জেন্টিনা। সেই সঙ্গ লা আলবিসেলেস্তেদের অবসান হলো দীর্ঘসময়ে শিরোপার অপেক্ষা।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত খেলেছেন মেসি। দলের ৯ গোলে অবদান তার। ৪ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫ গোল। অন্যদিকে ২ গোলের পাশাপাশি ৩ গোলে অ্যাসিস্ট নেইমারের।

কোপার এবারের আসরের গোল্ডেন বুট জিতেছেন মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড সেরা খেলোয়াড়ের পুরস্কার ভাগাভাগি করলেন নেইমারের সঙ্গে। লাতিন ফুটবলের শতবর্ষী এই টুর্নামেন্টে এবারই যৌথভাবে দুই খেলোয়াড়কে সেরা নির্বাচন করা হলো। মারাকানার ফাইনাল শুরুর আগে এই সিদ্ধান্ত নেই আয়োজক কমিটি।

কনমেবল এক বিবৃতিতে জানায়, ‘এক খেলোয়াড়কে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ এই এই প্রতিযোগিতার দুজন সেরা খেলোয়াড়। দুজনই তাদের দল নিয়ে ফাইনালে। তারা সর্বোচ্চ পারফরম্যান্স করেছে। আসরে দলের গোলদাতাদের তালিকায় তারা মূল খেলোয়াড়।’

কনমেবলের টেকনিক্যাল রিভিউ গ্রুপের পর্যবেক্ষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন