1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইন্টার ছেড়ে পিএসজিতে হাকিমি, বার্সা থেকে লিডসে ফিরপো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইন্টার ছেড়ে পিএসজিতে হাকিমি, বার্সা থেকে লিডসে ফিরপো

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

পাঁচ বছরের চুক্তিতে ইন্টার মিলান ছেড়ে পিএসজিতে যোগ দিলেন রাইট-ব্যাক আশরাফ হাকিমি। অন্যদিকে ১৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে লিডস ইউনাইটেডে গেলেন জুনিয়র ফিরপো। তবে ইংলিশ ক্লাবটি যদি ভবিষ্যতে এই ২৪ বছর বয়সী ডিফেন্ডারকে বিক্রি করে তবে তার ২০ শতাংশ দিতে হবে কাতালান জায়ান্টদের।

হাকিমির চেলসিতে যাওয়ার আলোচনা চলছিল। রক্ষণভাগে শক্তি বাড়াতে ফুল-ব্যাক মার্কোস আলোনসোর সঙ্গে এই ২২ বছর বয়সী তারকাকে স্কোয়াডে চেয়েছিল ব্লুজরা। তবে নতুন মৌসুম শুরুর আগে হাকিমিকে নিজেদের স্কোয়াডেই লুফে নিল পিএসজি।

এই মরোক্কোয়ান ডিফেন্ডার গত মৌসুমে ইন্টারের জার্সিতে সিরি’আ লিগে সাত গোলের পাশাপাশি আট গোলে অ্যাসিস্ট করেন। ২০১০ সালের পর প্রথমবারের মতো নেরাজ্জুরিদের লিগ শিরোপা জেতাতে রক্ষণভাগে দারুণ অবদান রাখেন তিনি।

স্পেন, জার্মানি, ইতালি ঘুরে এবার পিএসজির হয়ে ফরাসি ফুটবলে যোগ দিলেন হাকিমি। রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ার শুরু করা এই তারকা ২০২০ সালে ইন্টারে যোগ দেওয়ার আগে দুই বছর ধারে বরুসিয়া ডর্টমুন্ডে কাটান।

ফিরপোকে দলে নিতে বার্সার সঙ্গে তিন সপ্তাহের আলোচনা হয় লিডসের। রিয়াল বেতিসের এই সাবেক তারকার সঙ্গে চার বছরের চুক্তি করেছে মার্সেলো বিয়েলসার দল।

২০১৯ সালে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে আন্দালুসিয়ান ক্লাব বেতিস থেকে ক্যাম্প ন্যুয়ে এসেছিলেন ফিরপো। ভবিষ্যতে তার বিক্রির ২০ শতাংশ এখনো ধরে রেখেছে বেতিস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন