1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এমন কিছুর জন্যই ঘর ছেড়েছিলাম : আর্জেন্টিনার জয়ের নায়ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

এমন কিছুর জন্যই ঘর ছেড়েছিলাম : আর্জেন্টিনার জয়ের নায়ক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

উপেক্ষা সহ্য করেছেন অনেকদিন। ক্লাবে দুর্দান্ত পারফরম করেছেন, তাও সুযোগ মেলেনি জাতীয় দলে। যেটা এসেছিল কোপা আমেরিকার আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সেটাও তখন কোচের প্রথম পছন্দ ফ্রাঙ্কো আরমানির ইনজুরিতে।

নিজেকে প্রমাণ করে জায়গাটা ধরেও রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার কোপা আমেরিকার সেমিফাইনালে এসে নিজেকে প্রমাণ করেছেন এই গোলরক্ষক। টাইব্রেকারে কলম্বিয়ার নেওয়া পাঁচ শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে দেন তিনি।

ম্যাচশেষে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন মার্টিনেজ। জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ফাইনালে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েও ভয় নেই তার মনে। সঙ্গে বলেছেন, এমন কিছুর জন্যই এতদিন ধরে বাড়ির বাইরে আছেন তারা।

তিনি বলেন, ‘আমি আরও অনেক দিন আগে এমন কিছুর জন্যই ঘর ছেড়েছিলাম। আমরা ৪০দিন বন্দি অবস্থায় ছিলাম। আর সত্যি বলতে আমার আসলে বলার মতো কোনো শব্দ নেই। আমার মনে হয় আমরা একমাত্র দল যারা অন্য কাউকে দেখিনি।’

মার্টিনেজ আরও বলেন, ‘৭০ জন সদস্য এখানে একটি স্বপ্ন নিয়ে এসেছে। আমরা ফাইনাল খেলতে চেয়েছি। আর সেখানে যদি প্রতিপক্ষ ব্রাজিল হয়, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তারা দারুণ দল, প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমাদের একজন ভালো কোচ আছে এবং আমরা বিশ্বসেরা।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন