1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইনালে গিয়ে মেসি বললেন, ‘যেকোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফাইনালে গিয়ে মেসি বললেন, ‘যেকোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

আগেও টানা তিন বার উঠেছেন ফাইনালে। কাজের কাজ অবশ্য কিছু হয়নি। শিরোপা জয়ের স্বাদ পাননি লিওনেল মেসি। রোমাঞ্চকর অধ্যায় পার করে জেতা হয়নি আর্জেন্টিনার। এবার আবারও ফাইনাল, প্রতিপক্ষ ব্রাজিল।

বুধবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। এই ম্যাচেও এক অ্যাসিস্টের সঙ্গে টাইব্রেকার শটে লক্ষ্যভেদ করেন মেসি। ম্যাচশেষে তিনি জানিয়েছেন, সবসময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত এবার।

তিনি বলেন, ‘এখন আমরা যেকোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত, খুশি। ব্যক্তিগতভাবে আমার আরও একটি ফাইনাল খেলতেই হতো। আমি যেটা সবচেয়ে বেশি চাই, দেশের হয়ে একটা শিরোপা জিততে। কিন্তু আমি কাপ জিততে পারি বা না পারি। আমার মনে হয় পরিবারকে না দেখেও এই ৪৫ দিন সত্যিই উপভোগ করেছি।’

আর্জেন্টিনার ফুটবলারদের ত্যাগের কথা জানিয়ে মেসি বলেন, ‘এখানকার কিছু ছেলে বাবা। যারা তাদের সন্তানের জন্মদিনে উপস্থিত থাকতে পারেনি। যেটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সব ত্যাগ ও নিজেদেরকে উৎসর্গ করার পর আমরা এখন ফাইনালে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন