1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিঞ্চের পরিবর্তে ডু প্লেসিস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ফিঞ্চের পরিবর্তে ডু প্লেসিস

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফিঞ্চ-ডু প্লেসিস
দ্য হান্ড্রেড বা ১০০ বলের ক্রিকেটের উদ্বোধনী আসরের জন্য অ্যারন ফিঞ্চের পরিবর্তে ফাফ ডু প্লেসিসকে দলে নিয়েছে নর্দার্ন সুপারচার্জার্স। ফিঞ্চের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

ডু প্লেসিস বলেন, ‘নর্দার্ন সুপারচার্জার্সকে প্রথম মৌসুমে নেত্বত্ব দিতে পারাটা সত্যি সম্মানের। বেন স্টোকস, আদিল রশিদ, ক্রিস লিনদের মতো তারকা এবং আরও প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের পাশে খেলতে পারব, তা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহের জন্য আমার তর সইছে না।’

আসরের প্রথম মৌসুমের জন্য বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ও নিউজিল্যান্ড তারকাকে পাচ্ছে দ্য হান্ড্রেড। অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির যোগ দিয়েছেন বার্মিংহাম ফিনিক্সে। দুই কিউই তারকা অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেনও নাম লিখিয়েছেন একই দলে।

বার্মিংহাম মিলনে ও অ্যালেনকে নিয়েছে কেন উইলিয়ামসনের পরিবর্তে। চোটের কারণে প্রথম মৌসুমে থাকছেন না কিউই অধিনায়ক। এ ছাড়া নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান কলিন মুনরো যোগ দিয়েছেন ম্যানচেস্টার অরিজিন্যালসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন