1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কষ্টার্জিত জয়ে সেমিতে ব্রাজিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কষ্টার্জিত জয়ে সেমিতে ব্রাজিল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পাকুয়েতাকে নিয়ে নেইমারের গোল উদযাপন
কষ্টার্জিত জয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়েও বদলি খেলোয়াড় লুকাস পাকুয়েতার একমাত্র গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে সেলেকাওরা।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে আট পরিবর্তন নিয়ে একাদশ সাজান ব্রাজিল কোচ তিতে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামে ছিলেন নেইমার-কাসেমিরোরা। তবে চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ঝুঁকি নেননি তিতে।

শেষ চারে যাওয়ার স্বপ্নে চিলিও তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। চোট কাটিয়ে আর্তুরো ভিদাল-গ্যারি মেডেলদের সঙ্গী হন অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ম্যাচ শুরুর পর মাঝমাঠে সমানতালে ব্রাজিলের সঙ্গে লড়তে থাকে চিলি। কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে তিতের দলও।

২২তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন রবার্তো ফিরমিনো। এর পাঁচ মিনিট পর চিলিকে এগিয়ে দিতে পারতেন এদুয়ার্দো ভার্গাস। তবে গোলরক্ষক এডারসনের নৈপুণ্যে অক্ষত থাকে ব্রাজিলের জাল।

বিরতির পর অর্থাৎ ৪৫তম মিনিটে ফিরমিনোর পরিবর্তে মাঠে নামেন পাকুয়েতা। কোচ তিতের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করতে এক মিনিটও লাগেনি লিওঁ মিডফিল্ডারের। দলের প্রধান অস্ত্র নেইমারের কাছ থেকে বল পেয়ে ৪৬তম মিনিটে চিলির দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে জাল খুঁজে নেন পাকুয়েতা।

কিন্তু এর দুই মিনিট পরেই ১০ জনের দল হয়ে পড়ে গত আসরের চ্যাম্পিয়নরা। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে চিলির ইউজেনিও মেনার মুখে বুটের আঘাত দিয়ে বসেন গ্যাব্রিয়েল জেসুস। ভুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বসে পড়েও রক্ষা পাননি ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। বিপজ্জনক ফাউলের জন্য তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। গত আসরের ফাইনালেও লাল কার্ড দেখেছিলেন তিনি।

তখন লিড নেওয়া গোলটি রক্ষা করার দিকে মনোযোগ দেয় ব্রাজিল। চিলিও এই সুযোগে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে ধার বাড়ায়। ৬২তম মিনিটে ব্রাজিলের জালে বলও পাঠায় তারা। কিন্তু সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডে।

৬৯তম মিনিটেও সুযোগ পেয়ে সমতায় ফিরতে পারেনি ২০১৫ ও ২০১৬ সালের কোপার চ্যাম্পিয়নরা। এবার তাদের হতাশ করে ব্রাজিলের ক্রসবার। চিলির আক্রমণ রুখতে রক্ষণে শক্তি বাড়ায় তিতের দল। শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতায় ফিরতে ব্যর্থ হয় চিলি।

এদিন শেষ আটের আরেক ম্যাচে টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়েছে পেরু। সেমিতে তারা পেয়েছে ব্রাজিলকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন