1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিব-মাহমুদউল্লাহদের বিতর্কিত আচরণে আম্পায়ারিং ছাড়ছেন মুনিরুজ্জামান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাকিব-মাহমুদউল্লাহদের বিতর্কিত আচরণে আম্পায়ারিং ছাড়ছেন মুনিরুজ্জামান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বিতর্কের জেরে আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের আম্পায়ার মুনিরুজ্জামান।

আবাহনীর বিপক্ষে ম্যাচে মোহামেডানের অলরাউন্ডার সাকিবের লাথি মেরে স্টাম্প ভাঙা ও পরে স্টাম্প আছাড় মারার সেই ম্যাচটিতে দায়িত্বে ছিলেন না মুনিরুজ্জামান। তবে মাহমুদউল্লাহ যে ম্যাচটিতে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের ওপর মেজাজ হারান, সেই ম্যাচের টিভি আম্পায়ার ছিলেন তিনি।

আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মাহমুদউল্লাহকে লেভেল-২ অপরাধের জন্য ২ লাখ টাকা জরিমানা দিতে হয়। তবে দুই তারকা শাস্তি পেলেও মুনিরুজ্জামান ক্লিয়ার-কাট জানিয়েছেন, আম্পায়াররা আরও বেশি ভালো আচরণ প্রত্যাশা করেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে আমার জন্য এবং আমি আর আম্পায়ারিং করতে চাই না। আম্পায়াররা ভুল করতে পারে তবে আমাদের সঙ্গে যদি এমন ব্যবহার করা হয় তবে কোনো বিষয় নেই, আম্পায়ারিং করার। কারণ আমি কেবল টাকার জন্য আম্পায়ারিং করি না।’

তিনি আরও বলেন, ‘আমি সাকিবের ওই বিতর্কিত ম্যাচটিতে ছিলাম না। সে যেভাবে আচরণ করেছে তা হজম করা আমার জন্য কঠিন ছিল। মাহমুদউল্লাহর ম্যাচটিতে, আমি টিভি আম্পায়ার ছিলাম এবং খুব নিকট থেকে অধ্যায়টি দেখছিলাম। তার আচরণ আমাকে অসাড় করে ফেলেছিল এবং এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, আম্পায়ারিং চালিয়ে না যাওয়ার।

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল আম্পায়ারদের একজন মনিরুজ্জামান। আরেক আম্পায়ার মোরশেদ আলী খানের বাংলাদেশের আইসিসি ইমার্জিং প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন