1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউরোর ব্যর্থতায় চাকরি ছাড়লেন ডাচ কোচ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইউরোর ব্যর্থতায় চাকরি ছাড়লেন ডাচ কোচ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফ্রাঙ্ক ডি বোর
শেষ ষোলোয় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় চাকরি ছেড়েছেন ডাচদের প্রধান কোচ ফ্রাঙ্ক ডি বোর।

রোনাল্ড কোম্যান বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে ডাচদের দায়িত্ব নিয়েছিলেন ৫১ বছর বয়সী কোচ।

ইউরোতে ‘সি’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতে জিতে শীর্ষে থেকে শেষ ষোলোয় জায়গা করে নেয় ডাচরা। কিন্তু ডি বোরের শিষ্যরা গত রবিবার ২-০ গোলে চেকদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এক বিবৃতিতে কোচ ও দলের পক্ষ থেকে বলা হয়, তাৎক্ষণিক প্রভাবে উভয় পক্ষ বিচ্ছিন্ন হয়েছে।

ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) জানায়, ফ্রাঙ্ক ডি বোর ঘোষণা দিয়েছেন তিনি আর দলের সঙ্গে থাকতে চান না।

কোচিং ক্যারিয়ারে আরেকবার ব্যর্থতার দায় নিয়ে চাকরি ছাড়লেন ডি বোর। এর আগে মাত্র ৭৭ দিনের মাথায় ক্রিস্টাল প্যালেসের এবং ৮৫ দিনে ১৫ ম্যাচের মাথায় ইন্টার মিলানের চাকরি ছেড়েছিলেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন