1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাটকীয় জয়ে শেষ আটে ইউক্রেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নাটকীয় জয়ে শেষ আটে ইউক্রেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াল। যেখানেও একই ফলের আভাস মিলছিল। দর্শকেরা প্রস্তুতি নিচ্ছিলেন টাইব্রেকারের লড়াই দেখার। কিন্তু অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে গোল করে বসলেন আর্টেম ডোভবিক। যে গোলে সুইডেনের বিপক্ষে নাটকীয় জয় পেল ইউক্রেন। পৌঁছে গেলে ইউরো কাপের শেষ আটে।

মঙ্গলবার গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পায় ইউক্রেন। ওলেকজান্ডার জিনচেঙ্কোর গোলে শুরুতে এগিয়ে যায় দলটি। তবে প্রথমার্ধের খেলা শেষের আগেই সুইডেনকে ম্যাচে সমতা এনে দেন এমিল ফর্সবার্গ।

অতিরিক্ত সময়ে বড় ধাক্কা খায় সুইডেন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কাস ড্যানিয়েলসন। ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত যাদের হেরে যেতে হয় ম্যাচে।

শেষ আটে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন। একই দিন ইংলিশরা জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন