1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাভানির গোলে প্যারাগুয়েকে হারাল উরুগুয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কাভানির গোলে প্যারাগুয়েকে হারাল উরুগুয়ে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সতীর্থদের সঙ্গে কাভানির গোল উদযাপন
জয় দিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করল উরুগুয়ে। এডিনসন কাভানির একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে অস্কার তাবারেজের শিষ্যরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে স্তাদিও নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুই দল সমানতালে লড়াই করতে থাকে। তবে গোলের দেখাটা পায় তাবারেজের দল।

২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন কাভানি। এই ব্যবধান ধরে রেখে জয় তোলে নেয় আসরের সবচেয়ে সফল দলটি।

এই জয়ে উরুগুয়ে গ্রুপ পর্ব শেষ করল দ্বিতীয় স্থানে থেকে। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ২ জয়, এক হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে তিনে থাকা প্যারাগুয়ের পয়েন্ট ৬।

গ্রুপ পর্বের শেষ দিনের আরেক ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা ১০ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। পয়েন্টের খাতা খুলতে পারেনি বলিভিয়া। ৫ পয়েন্ট নিয়ে চারে চিলি। গ্রুপ পর্বের প্রথম চার দল পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। খালি হাতে ঘরে ফিরেছে বলিভিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন