1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার অনুমোদন পেলো নাইন্টি-নাইন্টি ক্রিকেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

এবার অনুমোদন পেলো নাইন্টি-নাইন্টি ক্রিকেট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

টি-টোয়েন্টি, টি-টেন বা দ্য হান্ড্রেড ক্রিকেটের পর এবার শুরু হচ্ছে নাইন্টি-নাইন্টি (নাইন্টি-৯০)। যা নাইন্টি-ব্যাশ নামেও পরিচয় পেতে যাচ্ছে মাঠে।

সংযুক্ত আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের এই টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দ্য এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নাইন্টি-ব্যাশের প্রথম সংস্করণ শুরু হবে আগামী বছর।

ছেলে খালাফ বুখাতিরের সঙ্গে নতুন এই ক্রিকেট টুর্নামেন্টের পেছনে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির। যিনি ৮০ ও ৯০ দশকে শারজাহকে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রাজ্য গড়েন মরুর বুকে।

এ ছাড়া তাদের সঙ্গে আছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।

বিশ্বের কয়েকটি সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই নতুন লিগের অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে। আয়োজকেরা জানান ও দাবি করেন, এই লিগ উদীয়মান ও আইকনিক ক্রিকেটার

তারকাদের নিয়ে শুরু হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন