1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশের নতুন স্পিন কোচ হেরাথ ও ব্যাটিং কোচ প্রিন্স - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশের নতুন স্পিন কোচ হেরাথ ও ব্যাটিং কোচ প্রিন্স

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দুই পদে কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রঙ্গনা হেরাথকে। আর ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে অ্যাশওয়েল প্রিন্সকে। শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশে হেরাথের কোচিং অধ্যায়। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার বর্তমান চুক্তি অনুযায়ী কাজ করবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

করোনার প্রাদুর্ভাবের পর থেকে টাইগারদের সঙ্গে নিয়মিতভাবে কাজ করেননি আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশে তার স্থলাভিষিক্ত হলেন হেরাথ।

অন্যদিকে প্রিন্স স্থলাভিষিক্ত হলেন টাইগারদের সাবেক ব্যাটিং কোচ জন লুইসের। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যানকে  আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন