1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অ্যাওয়ে গোলের নিয়ম তুলে দিল উয়েফা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

অ্যাওয়ে গোলের নিয়ম তুলে দিল উয়েফা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অ্যাওয়ে গোলের হিসেবে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সবশেষ চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ওঠে পিএসজি। ফাইল ছবি
৫৬ বছরের প্রথা তুলে দিল উয়েফা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আসছে মৌসুম থেকে অ্যাওয়ে গোলের নিয়ম থাকছে না। এক বিবৃতিতে উয়েফার গভর্নিং বডি বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৬৫ সালে অ্যাওয়ে গোলের নিয়ম চালু হয়। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় কোনো খেলার দুই লেগই ড্রয়ে হলে অ্যাওয়ে গোলের সংখ্যা বিবেচনায় ফল নির্ধারণ হতো।

এনিয়ে আলোচনা-সমালোচনা হয়েছেন অনেক। শেষ পর্যন্ত যা তুলেই দিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।

গত মাসে উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটি অ্যাওয়ে গোল নিয়ম বাতিলের সুপারিশ করেছিল। সেটিরই অনুমোদন দিয়েছে সংস্থাটির নির্বাহী কমিটি।

এখন থেকে দুই লেগ মিলিয়ে সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। যেখানে ৩০ মিনিট খেলা হবে। সেখানেও সমতা বজায় থাকলে হবে টাইব্রেকার।

চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগেও এই নিয়ম কার্যকর হবে। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যাবে নতুন এই নিয়ম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন