1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোহলিদের কর মওকুফের চেষ্টায় ভারতীয় বোর্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

কোহলিদের কর মওকুফের চেষ্টায় ভারতীয় বোর্ড

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ক্রিকেটারদের পুরস্কার থেকে পাওয়া অর্থের কর মওকুফের চেষ্টা করছে বিসিসিআই। পুরুষ এবং নারী উভয় দলের ক্ষেত্রে এটি করা হতে পারে।

বিশ্বকাপের পুরস্কার মূল্য পেতে বেশ কিছুটা দেরি হয় দেশটির নারী ক্রিকেটারদের। কর নিয়ে এই কথাবার্তা হওয়ার কারণেই দেরি হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

সংস্থাটির এক মুখপাত্র বুধবার বলেন, ‘ধরুন শেফালি বর্মাকে ২০ শতাংশ কর দিতে হয়েছে। পরের আয়করের ওপর এই ২০ শতাংশ ছাড় পাবে ও।’

বোর্ডের বর্তমান কর প্রস্তাবের সঙ্গে সরকারের সঙ্গে চলতে থাকা কর সমস্যার কোনো যোগ নেই। বোর্ড সদস্যদের দেওয়া আর্থিক নোট অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকারও বেশি কর সরকারকে দিয়েছে বিসিসিআই। ২০০৯ সালে সরকার বোর্ডকে দেওয়া কর ছাড় তুলে নেয়।

আইসিসি-র সঙ্গে কর নিয়ে ঝামেলা চলছে ভারতীয় বোর্ডের। কিছুদিনের মধ্যেই ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে হওয়া আইসিসির প্রতিযোগিতাগুলো নিয়ে সূচি প্রকাশ করবে আইসিসি। তার আগে সব বিবাদ মিটিয়ে নিতে পারে বোর্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন