1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের দল ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের দল ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— এই তিন সংস্করণের সিরিজের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা।

টেস্টে ও ওয়ানডেতে যথারীতি অধিনায়কত্ব করবেন মুমিনুল হক ও তামিম ইকবাল। টি-টোয়েন্টির নেতৃত্বে থাকবেন মাহমুউদউল্লাহ রিয়াদ।

দলে নতুন ডাক পেয়েছেন শামীম হোসেন। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন তিনি। টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন শামীম। আর টেস্ট দলে আছেন ইয়াসির আলী। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি তার।

মোস্তাফিজুর রহমানের জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন তিনি। এ ছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম।

চোটের কারণে এই সফরে যাওয়া নিয়ে শঙ্কা থাকলেও টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটেই।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দল:  তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন