1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপায় মেসির রেকর্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কোপায় মেসির রেকর্ড

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

লিওনেল মেসি মানেই রেকর্ড। ক্লাব ফুটবল হোক কিংবা দেশের জার্সিতে, রেকর্ড গড়তে ভালোবাসেন এলএম টেন। কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গোল না পেলেও ম্যাচের সেরা হন মেসি। আর এর মধ্যে দিয়ে আসরে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

এখন পর্যন্ত কোপা আমেরিকায় ১২ ম্যাচে সেরা হলেন মেসি।

আগের ম্যাচে চিলির বিপক্ষে দুরন্ত এক গোল করে ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। শনিবার সকালেও ম্যাচের সেরা হয়ে নয়া কীর্তি গড়লেন তিনি।

এদিন গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন মেসি। কোপা আমেরিকায় এখন সব মিলে ১৩টি অ্যাসিস্ট তার। এটিও টুর্নামেন্টে ইতিহাসে রেকর্ড।

উরুগুয়ের বিরুদ্ধে মূল্যবান ৩ পয়েন্ট পেয়েও খুশি মেসি। ম্যাচ শেষে বলেন, ‘এই জয়টা আমাদের খুব দরকার ছিল। এই জয়ই আমাদের শান্তি দেবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।’

টানা ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। ২০১৯ কোপা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর আর কোনো ম্যাচ হারেননি মেসিরা।

আসরে আর্জেন্টিনার পরের ম্যাচ মঙ্গলবার, প্যারাগুয়ের বিরুদ্ধে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন