1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টির কারণে এখনো টস হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

বৃষ্টির কারণে এখনো টস হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বৃষ্টির কারণে এখনো টস হয়নি ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের।

শুক্রবার ইংল্যান্ডের সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু সকাল থেকে টানা ভারী বৃষ্টিতে টস করতে নামতে পারেনি দুই দল। ইতিমধ্যে মধ্যাহ্ন বিরতি হয়ে গেছে প্রথম দিনের।

শুক্রবার টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। অবশ্য খারাপ আবহাওয়ার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ফাইনালের জন্য রিজার্ভ হিসেবে ষষ্ঠ দিন স্থিত রয়েছে।

ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মুকুট মাথায় তোলার জন্য লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ম্যাচটি ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন