1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জার্মানি-ফ্রান্স ম্যাচে মাঠে হঠাৎ প্যারাসুটে আন্দোলনকারী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

জার্মানি-ফ্রান্স ম্যাচে মাঠে হঠাৎ প্যারাসুটে আন্দোলনকারী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউরো কাপে জার্মানি বনাম ফ্রান্স ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মঙ্গলবার মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় ম্যাচ শুরুর বাঁশি বাজার ঠিক কিছুক্ষণ আগে হঠাৎ মাঠের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে এক প্যারাসুট। সেই প্যারাসুটে ছিলেন গ্রিনপিসের এক আন্দোলনকারী।

এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে ‘গ্রিনপিস’ নামক সংস্থাটি। এ বারের ইউরোতে ওই গাড়ি প্রস্তুতকারক সংস্থা মূল স্পনসর। যার ফলে প্রতিবাদ জোরালো করার জন্য মরিয়া হয়ে ওঠে গ্রিনপিস। আর তাই প্রতিবাদের এই পন্থ বেছে নেয় তারা।

প্যারাসুটে লেখা ছিল ‘কিক আউট ওয়েল।’ এই প্রতিবাদ অভিনব কায়দায় হলেও, তার ফলে আহত হন জার্মানি বনাম ফ্রান্স ম্যাচ দেখতে আসা কয়েকজন দর্শক।

আহত দর্শকদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীকেও গ্রেপ্তারও করা হয়। মিউনিখ পুলিশের এক মুখপাত্র বলেন, ‘দুজনের মাথায় আঘাত লেগেছে। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।’

ঘটনাটি মোটেও ভালো চোখে দেখছে না উয়েফা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এটা একটা অনভিপ্রেত ঘটনা। যে সকল দর্শক গ্যালারিতে উপস্থিত ছিল, সকলের জীবনের ঝুঁকি ছিল। এর ফলে প্রচুর দর্শক আহত হতে পারত। আপাতত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইন মেনেই আন্দোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গ্রিনপিস টুইটারে লেখে, ‘এই আন্দোলনের দ্বারা আমরা খেলা বানচাল করা কিংবা কোনো দর্শককে আহত করতে চাইনি। আশা করি সবাই ভালো আছেন এবং কেউ মারাত্মক আহত হননি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন