1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রানের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পেয়েছে সহজ জয়। নুরুল হাসানরা ১৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রানের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পেয়েছে সহজ জয়। নুরুল হাসানরা ১৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে।

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

টিভির পর্দায় ফরাসি তারকা পল পগবাকে কামড় দিতে দেখা গেলেও জার্মান ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার সেটি অস্বীকার করেছেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্স-জার্মানি ম্যাচে প্রথমার্ধের শেষ দিকের ঘটনা ছিল সেটি। দেখা যায় পগবার পিঠে দাঁত বসানোর চেষ্টা করছেন জার্মান ডিফেন্ডার। সঙ্গে সঙ্গেই রেফারির দৃষ্টি কাড়ার চেষ্টা করেন পগবা।

যদিও তার অভিযোগ আমলে নেননি রেফারি। এমনকি ভিএআরেও যাচাই করা হয়নি।

ম্যাচ শেষে কামড় প্রসঙ্গে রুডিগার বলেন, ‘আমার মুখ তার পিঠের কাছে আনা উচিত হয়নি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। তার (পগবার) সঙ্গেও আমার কথা হয়েছে, সেও মনে করে এটা কামড় নয়।’

‘যদিও অনেক দর্শক প্রথমে মনে করেছিল এমন কিছু। এমনকি ম্যাচের মধ্যেও রেফারি আমাকে বলেছে যদি তার কাছে মনে হতো এটা হিংস্র আচরণ তাহলে তিনি আমাকে শাস্তি দিতেন।’

ম্যাচ শেষে পগবাও সব ভুলে যাওয়ার কথা বলছেন, ‘আমরা দুইজনে একে অপরকে অনেকদিন ধরেই চিনি এবং আমরা বন্ধু। আমার মনে হয় ও আমায় সামান্য কামড় দেয়। আমি তা অনুভব করি এবং রেফারিকে সেই বিষয়ে জানাই। ওই ঘটনার জন্য ওর কোনরকম শাস্তি চাই না আমি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন