1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার সংবাদ সম্মেলনে এসে বিয়ারের বোতল সরিয়ে দিলেন পগবা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

এবার সংবাদ সম্মেলনে এসে বিয়ারের বোতল সরিয়ে দিলেন পগবা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিয়ার সরিয়ে দিচ্ছেন পগবা
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকা কোলার বোতল সরিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর পরপরই বড় অঙ্কের শেয়ার দর কমে যায় কোকা কোলার।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন আরেকটি কাণ্ডের জন্ম দিলেন পল পগবা। তবে ফরাসি মিডফিল্ডার কোকা কোলা না সরালেও সামনে থাকা বিয়ারের বোতল সরিয়ে নিচে রেখে দেন। জার্মানির বিপক্ষে ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে এসে বিয়ারের বোতল সরান পগবা।

ইউরো চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় স্বাগতিক জার্মানিকে ১-০ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জার্মানির ডিফেন্ডার ম্যাট হ্যামেলসের আত্মঘাতী গোলে জেতে ফরাসিরা। ম্যাচটিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পগবা।

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ম্যাচ সেরার পুরস্কার নিয়ে হাজির হন সংবাদ সম্মেলনে। চেয়ারে বসে তিনি দেখেন টেবিলে তার সামনে দুটি কোকা কোলা, একটি হ্যানিকেন বিয়ার ও একটি পানির বোতল রাখা। পরে বিয়ারের বোতলটি সরিয়ে নিচে রেখে দেন তিনি। বলা আবশ্যক, কোকা কোলা ও হ্যানিকেন এবারের ইউরো কাপের স্পনসর।

এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সামনে থাকা দুটি কোকো কোলার বোতল টেবিল থেকে সরিয়ে দেন রোনালদো। পরে পানির বোতল হাতে নিয়ে পর্তুগালের অধিনায়ক বলেন, ‘পানি খান!’ রোনালদোর ওই অদ্ভুত কাণ্ডে মাত্র আধ ঘণ্টায় কোকা কোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা) কমে যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন