1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১০ জনের বলিভিয়াকে হারিয়ে প্যারাগুয়ের শুভ সূচনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

১০ জনের বলিভিয়াকে হারিয়ে প্যারাগুয়ের শুভ সূচনা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দাপুটে জয় দিয়ে কোপা আমেরিকার শুভ সূচনা হলো প্যারাগুয়ের। আনহেল রোমেরোর জোড়া গোলে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া বলিভিয়াকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে এদুয়ার্দো বেরিজ্জোর শিষ্যরা।

ব্রাজিলের গোলানিয়ার এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বলিভিয়া। ১০ম মিনিটে পেনাল্টি পায় তারা। স্পট কিকে প্যারাগুয়ের জাল খুঁজে নিতে কষ্ট হয়নি আরভিন সাভেদ্রার।

কিন্তু বিরতিতে যাওয়ার আগে ১০ জনের দল হয়ে পড়ে বলিভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড জউমি কুয়েলার। দ্বিতীয়ার্ধে খর্ব শক্তি নিয়ে মাঠে নেমে ৩ গোল হজম করে বসে বলিভিয়া।

৬২তম মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান আলেজান্দ্রো রোমেরো। এর তিন মিনিট পরেই দলকে এগিয়ে দেন আনহেল রোমেরো। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই ২৮ বছর বয়সী সান লরেঞ্জো ফরোয়ার্ড। বাকি সময় এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় প্যারাগুয়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন