1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা নিউজিল্যান্ডের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা নিউজিল্যান্ডের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন অ্যাজাজ প্যাটেল।

তবে বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্ট সিরিজে ছিলেন তারা।

ইংলিশদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে দলে জায়গা ধরে রেখেছেন ডেভন কনওয়ে। লর্ডসে অভিষেক হয় এই ব্যাটসম্যানের। প্রথম টেস্ট খেলতে নেমেই নিজেকে প্রমাণ করেন কনওয়ে। প্রথম ইনিংসেই খেলেন ২০০ রানের ঝকঝকে ইনিংস। এজবাস্টন টেস্ট জয়ের পথে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮০ রান।

অন্যদিকে প্যাটেল নেন ৪ উইকেট। ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনারদের সঙ্গে কাঁধ মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে সিরিজ জেতাতে সহায়তা করেন তিনি।

নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হবে ১৮ জুন, সাউদাম্পটনে।

স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন