1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউরোর গ্যালারিতে বাগদান যুগলের (ভিডিও) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ইউরোর গ্যালারিতে বাগদান যুগলের (ভিডিও)

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফুটবল গ্যালারিতে আরেকবার প্রেমিক যুগলের ভালোবাসার জয়! এবার ইউরো কাপের ম্যাচে বাগদান সেরে ফেললেন তার্কিস যুগল। এবং এই ঘটনা ঘটল আসরের উদ্বোধনী ম্যাচেই। যার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

গত শুক্রবার তুরস্ক ও ইতালির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ইউরো কাপ। সেই ম্যাচে ৩-০ গোলে তুরস্ককে উড়িয়ে দিয়েছে ইতালি। রোমের গ্যালারি সে দিন সাক্ষী থাকল এক নতুন অধ্যায়ের শুরুরও। পুরো বিশ্ব যখন ফুটবলে মত্ত, গ্যালারিতে সুযোগ বুঝে প্রেম নিবেদন সেরে নিল দুই ‘লাভ বার্ডস’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাঁটু মুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন এক তুর্কি সমর্থক। গ্যালারি থেকে তাদের উৎসাহ জোগাতে থাকেন অন্যান্য সমর্থকেরা। এ যেন কোনো সিনেমার দৃশ্য! তবে বাস্তবে এমন দৃশ্য আগেও দেখা গেছে বেশ কয়েকবার।

এ সময় মেয়েটি আবেগ ধরে রাখতে পারেননি। দুহাতে নিজের মুখ ঢেকে কাঁদছিলেন। এক ফাঁকে হাত বাড়িয়ে দেন এবং তার প্রেমিক অনামিকায় পড়িয়ে দেন রিং।

তুরস্ক সেদিন না জিতলেও এই দুই সমর্থক ঠিকই জিতেছেন। ফুটবল হোক বা ক্রিকেট, খেলা দেখতে এসে প্রেম নিবেদনের ঘটনা সকল ক্রীড়াপ্রেমীদেরই মন ছুঁয়ে যায়। যেমনটা এ বারও হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন