1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকে পিছিয়ে গেল মোহামেডান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাকিব ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকে পিছিয়ে গেল মোহামেডান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সাকিবের লাথিকাণ্ড এবং শাস্তির বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করতে সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে মোহামেডান। সোমবার বিকেলে ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করা হবে বলে মিডিয়াকে জানিয়েছিলেন মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামান।

এরপর সকাল ১১টার দিকে মোহামেডান ক্রিকেট কমিটির পক্ষ থেকে আরেকটি বিবৃতিতে জানিয়ে দেয়া হয়েছে, পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলন হচ্ছে না।

প্রথম সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিটাই ছিল খানিক অপরিষ্কার। বলা হয়েছিল, সাকিবের বিপক্ষে আনিত অভিযোগ, শাস্তি অন্যান্য বিষয়ে ক্লাবের অবস্থান জানানো হবে। যা পড়ে মনে হয়েছিল, সাকিব স্বশরীরে উপস্থিত থাকবেন ওই সংবাদ সম্মেলনে।

পরে ক্লাবসূত্রে জানানো হয়, সাকিব যেহেতু জৈব সুরক্ষা বলয়ে হোটেলে অবস্থান করছেন, তাই তিনি উপস্থিত থাকবেন না। তবে তার লিখিত বক্তব্য পাঠ করা হবে এবং সাকিব ইস্যুতে মোহামেডান ক্লাবের বক্তব্য উপস্থাপন করা হবে।

কিন্তু আজ বেলা এগারটার দিকে মোহামেডান ক্লাব থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন