1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আর্জেন্টিনা কখনোই আমার একার ওপর নির্ভরশীল না: মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আর্জেন্টিনা কখনোই আমার একার ওপর নির্ভরশীল না: মেসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আর্জেন্টিনা জাতীয় দল কখনোই তার একার অবদানে ভর করে ফুটবল খেলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাতারকা লিওনেল মেসি।

মেসি বলছেন, তার দল কোপা আমেরিকায় ঠিক পথেই আছে।

ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের একজন হলেও মেসি জাতীয় দলের জন্য বড় শিরোপা জিততে পারেননি। বিশেষ করে বিশ্বকাপটাই তার আজন্ম আক্ষেপ হয়ে আছে।

বিশ্বকাপের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। আর্জেন্টিনার ম্যাচ হলেই বিশ্লেষকেরা বলে থাকেন, মেসি একা আর কত করবেন!

ওলে-কে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘কখনোই জাতীয় দল আমার ওপর নির্ভর করেনি। সব সময় আমরা শক্তিশালী দল হয়ে লড়ার চেষ্টা করেছি।’

সোমবার রাতে চিলির বিরুদ্ধে কোপা আমেরিকা অভিযান শুরু করছে আর্জেন্টিনা। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার লক্ষ্যে নামছেন তিনি। তার আগেই এমন মন্তব্য করলেন।

গতবার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিলেন মেসিরা। এবার প্রতিযোগিতায় নামার আগে মেসি সমান উত্তেজিত। বলেছেন, ‘এই অনুভূতি বিশেষ। ফ্রেন্ডলি, যোগ্যতা অর্জন, কোপা আমেরিকা, বিশ্বকাপ যেখানেই জাতীয় দলের হয়ে খেলি সেখানেই একইরকম অনুভূতি হয়। কখনো ভাবিনি এত ম্যাচ খেলতে পারব। বরাবর ভেবেছি, সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন