1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলো কাড়লেন নেইমার, কোপায় ব্রাজিলের উড়ন্ত শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

আলো কাড়লেন নেইমার, কোপায় ব্রাজিলের উড়ন্ত শুরু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিজে গোল গোল করলেন, সতীর্থকে দিয়েও গোল করালেন। নেইমারের আলো ছড়ানো দিনে সহজ হয়ে কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশন শুরু করল স্বাগতিক ব্রাজিল। করোনা জর্জর ভেনেজুয়েলাকে তারা হারাল ৩-০ গোলে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ২৩ মিনিটেই তিতের দলকে লিড এনে দেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস। খানিক বাদেই রিশার্লিসন জালে বল জড়ালেও অফসাইডে ছিলেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ৬৪ মিনিটে স্পট কিক থেকে ২-০ করেন নেইমার। শেষ দিকে পিএসজি ফরোয়ার্ডের এসিস্টে জাল খুঁজে নেন গাব্রিয়েল বারবোসা। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে তিতের দলের।

এ ম্যাচে ভেনেজুয়েলাকে মাঠে নামতে হয় প্রথম পছন্দের সাত জনকে ছাড়াই। দলটির আট খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যসহ মোট ১২জন করোনা আক্রান্ত হন ম্যাচের আগে। তবে সেই ধাক্কা সামলেই মাঠে নামে দলটি। তবে স্বাভাবিকভাবেই করোনার অমন আঘাতে শক্তি হারায় দলটি।

ব্রাজিলও খর্বশক্তির ভেনেজুয়েলার বিপক্ষে খেলে দাপুটে ফুটবল। ম্যাচজুড়ে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলে দলটি। আক্রমণেও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল ঢের। এবং শেষ পর্যন্ত যোগ্য দল হিসেবেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফেভারিটরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন