1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছয় বছর পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে ওকস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ছয় বছর পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে ওকস

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস ওকস ও বাঁহাতি পেসার ডেভিড উইলি।

ওয়ানডেতে নিয়মিত মুখ হলেও ইংলিশদের হয়ে ওকস শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে ২০১৯ সালের মে মাসের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে নেই উইলি।

বাঁহাতি স্পিনার লিয়াম ডউসন টি-টোয়েন্টি দলে ফিরলেন ২০১৮ সালের পর। চোটের কারণে নির্বাচনের জন্য বিবেচিত হননি বেন স্টোকস, জোফরা আর্চার ও রিচ টপলি।

ইংল্যান্ড-শ্রীলঙ্কার সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৩ ও ২৪ জুন, কার্ডিফে। ২৬ জুন সাউদাম্পটনে হবে তৃতীয় ও শেষ ম্যাচটি।

ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কারেন, টম কারেন, লিয়াম ডউসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন