1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিবের নিষেধাজ্ঞা কমাতে বিসিবিকে মোহামেডানের আবেদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাকিবের নিষেধাজ্ঞা কমাতে বিসিবিকে মোহামেডানের আবেদন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কমাতে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে ম্যাচে অ-খেলোয়াড়িসুলভ আচরণের দায়ে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়। সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়।

তবে সাকিবের এই নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর আবেদন করেছে মোহামেডান।

ক্লাবটির ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির পক্ষ থেকে বিসিবি সভাপতির কাছে আবেদন করা হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান আপনার কাছে গভীরভাবে অনুতপ্ত। সেই সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবও এই ঘটনার জন্য লজ্জিত ও দুঃখ প্রকাশ করছে। বাকি ম্যাচগুলো চলাকালীন সময়ে সাকিব আল হাসানের এরূপ ঘটনার পুনরাবৃত্তি হলে স্বয়ংক্রিয়ভাবে তার শাস্তি বহাল থাকবে।’

সাকিবের নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন জানান, শাস্তি কমানোর ইস্যুতে সিসিডিএম কোনো মন্তব্য করবে না। যেহেতু মোহামেডানের চিঠিটা পাপন বরাবর, তিনিই সিদ্ধান্ত নেবেন সাকিবের শাস্তি কমবে কি কমবে না, সে বিষয়ে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন