1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এরিকসেনের জন্য প্রার্থনায় জেমি ডে-জামাল ভূঁইয়ারা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

এরিকসেনের জন্য প্রার্থনায় জেমি ডে-জামাল ভূঁইয়ারা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো কাপের ম্যাচ চলাকালে হঠাৎ মাঠেই অচেতন হয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এই ঘটনায় মাঠের খেলোয়াড়-দর্শক থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফুটবলার-সমর্থকেরা প্রার্থনায় বসেন ২৯ বছর বয়সী তারকার সুস্থতার কামনায়।

ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু রোমেলু লুকাকুরাও এরিকসেনের সুস্থতা কামনা করেন। ফুটবল বিশ্বকে এক করে দেওয়া এমন মর্মান্তিক ঘটনার প্রভাব লক্ষ্য করা গেছে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়-সমর্থকদের মাঝেও। লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া, কোচ জেমি ডে-ও এরিকসেনের সুস্থতা কামনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনার পরপরই জামাল তার অফিশিয়াল ফেসবুক পেজে এরিকসেনের দুটি ছবি পোস্ট করে সুস্থতা কামনা করেন। প্রথমটিতে লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে যাও বালক। এরিকসেনের জন্য প্রার্থনা।’ সঙ্গে পোস্ট দেন হাসপাতালে নিয়ে যাওয়ার পর এরিকসেনের জ্ঞান ফেরার এক ছবি।

এর ঘণ্টাখানেক পর এরিকসেনের আরেক ছবি পোস্ট করে জামাল ক্যাপশনে লেখেন, ‘শক্ত থাকো ক্রিশ্চিয়ান এরিকসেন। পুরো ফুটবল সমাজ তোমার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছে। আশা করি, আমরা সবাই শিগগিরই তোমাকে মাঠে দেখতে পাব।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে টুইট করেন, ‘বাংলাদেশের কর্মী ও খেলোয়াড়রা ক্রিশ্চিয়ান এরিকসেন ও তার পরিবারের পাশে রয়েছেন।’

‘ফুটবল ঈশ্বর’ যেন তার সন্তানদের প্রার্থনা শুনেছেন। স্থিতিশীল অবস্থায় রয়েছেন এরিকসেন। আপাতত হাসপাতালে রয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন