1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ক্রিকেট মাঠেও লুটিয়ে পড়ার ঘটনা, হাসপাতালে ডু প্লেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ক্রিকেট মাঠেও লুটিয়ে পড়ার ঘটনা, হাসপাতালে ডু প্লেসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফুটবলের পর এবার ক্রিকেট মাঠেও দুর্ঘটনা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিল্ডিংয়ের সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাঠে লুটিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। পরে তাকে হাসপাতালে নিতে হয়।

শনিবার আবু ধাবিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

এদিকে একই দিন ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠে মুখ থুবড়ে পড়ে যান ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। ম্যাচটা এক পর্যায়ে স্থগিত ঘোষণা করা হলেও পরে অনুষ্ঠিত হয়।

পিএসএলের ম্যাচটিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ডু প্লেসির সঙ্গে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষ হয় সতীর্থ মোহাম্মদ হাসনাইনের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রোটিয়া ক্রিকেটার। পরে নিজেই ওঠে দাঁড়ান মাঠে।

তবে অসুস্থ বোধ করতে থাকেন ডু প্লেসি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

ডু প্লেসি বেরিয়ে গেলে তার পরিবর্তে সায়েম আয়ুবকে নামানো হয় কনকাশন বদলি হিসেবে। তবে ম্যাচটা হেরে গেছে ডু প্লেসির কোয়েটা। প্রথমে ব্যাট করে পেশোয়ার ১৯৭ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাবে কোয়েটা গুটিয়ে যায় ১৩৬ রানে। ৬১ রানে জয় পায় জালমি।

ফুটবল ম্যাচেও অসুস্থ হয়ে মাঠ ছাড়া এরিকসেনের দল ডেনমার্ক হেরে গেছে ফিনল্যান্ডের বিপক্ষে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন