1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪ ম্যাচ নয়, জরিমানাসহ ৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

৪ ম্যাচ নয়, জরিমানাসহ ৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সাকিব আল হাসানের শাস্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ার পর সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি পরিষ্কার করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

শনিবার রাতে কর্মকর্তারা জানিয়েছেন, ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি সাকিবকে ৩ ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে বিকেলে সাকিবের ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়ার খবর চাউর হয়। এ বিষয়ে সিসিডিএম বলছে, তাদের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সাকিব শাস্তি মেনে নিয়েছেন বলে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন। তাই এ ঘটনায় আর কোনো শুনানি হবে না।

এদিন দুপুরের পর ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

সাকিব অপরাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শাস্তিই বহাল থাকবে। শাস্তির ব্যাপারে আপত্তি থাকলে শুনানিতে ডাকা হতো তাকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব দুই বার আচরণবিধি ভঙ্গ করেন।

আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে প্রথমে লাথি মারেন। পরে আরেকবার স্টাম্প উপড়ে ছুড়ে ফেলেন মাঠে। ম্যাচটা অবশ্য জিতেছে সাকিবের মোহামেডানই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন