1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডি ককের ছক্কার রেকর্ডে চাপে উইন্ডিজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ডি ককের ছক্কার রেকর্ডে চাপে উইন্ডিজ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ডি ককের সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা মারার রেকর্ড গড়েছেন কুইন্টন ডি কক। সঙ্গে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস।

তার অপরাজিত সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২২ রান করেছে দ.আফ্রিকা। ডি ককের আগে প্রোটিয়াদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডটি গড়েছিলেন ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান।

অধিনায়কত্বকে বিদায় জানানোর পর নির্ভার ডি কক সেন্ট লুসিয়ার বোলিং সহায়ক উইকেটে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেয় সফরকারীদের। ৪ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়ারা থামে ৩২২ রানে। ডি কক ৪ এবং রসি ফন ডা ডুসেন ৩৪ রান নিয়ে দিন শুরু করেন।

ডুসেন বিদায় নেন ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে। তবে কেমার রোচ-জেসন হোল্ডারদের সামলে লোয়ার অর্ডারদের নিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তোলে নেন ডি কক। তার ১৪১* রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৭ ছয়ে।

দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে ফের ব্যাটিং ব্যর্থতায় পড়েছে উইন্ডিজ। ৮২ রানে দিন শেষ করার আগে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। স্বাগতিকদের হয়ে তৃতীয় দিন শুরু করবেন রোস্টন চেজ ২১ ও জার্মেইন ব্ল্যাকউড ১০। দ.আফ্রিকার হয়ে ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন কাগিসো রাবাাদা ও এনরিখ নর্তশে।

এর আগে ক্যারিবিয়ানরা অলআউট হয় ৯৭ রানে। ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোর জন্য তাদের দরকার আরও ১৪৩ রান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন