1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাদালের রাজত্ব কেড়ে নিয়ে ফাইনালে জকোভিচ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নাদালের রাজত্ব কেড়ে নিয়ে ফাইনালে জকোভিচ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

লড়াই শেষে জকোভিচ-নাদালের করমর্দন
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে এক ক্ল্যাসিক লড়াই উপহার দিলেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। রোঁলা গারোর ইতিহাসে সেরা ম্যাচের তালিকায় স্থান করে নিল এই দ্বৈরথ।

তবে এমন এক ক্ল্যাসিক ম্যাচে শেষ হাসিটা হেসেছেন জকোভিচ। ক্লে-কোর্টের রাজা নাদালের আধিপত্য থামিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা। ঘুরে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ওপেনের গত চার বছরের চ্যাম্পিয়নের বিপক্ষে ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-২ গেমে জিতেছেন জকোভিচ।

রেকর্ড ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে শুরুটা দুর্দান্ত করেছিলেন নাদাল। প্রথম সেটে দাপটের সঙ্গে এগিয়ে যান ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড। কিন্তু পরের সেটে ঘুরে দাঁড়ান শীর্ষ বাছাই জকোাভিচ। এ নিয়ে রোঁলা গারোতে ১০৮ ম্যাচের মধ্যে ৩ বার পরাজয়ের স্বাদ পেলেন নাদাল।

৩৪ বছর বয়সী জকোভিচ রবিবারের ফাইনালে মুখোমুখি হবেন স্তেফানোস সিৎসিফাসের। ২২ বছর বয়সী গ্রীক প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে উঠেছেন জার্মানির ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে। শুক্রবার পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে জেতেন সিৎসিফাস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন