1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রেকর্ড গড়া জয়ে ইউরো শুরু ইতালির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

রেকর্ড গড়া জয়ে ইউরো শুরু ইতালির

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইতালির গোল উদযাপন
রেকর্ড গড়া জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ইতালি। ‘এ’ গ্রুপে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করলো রবার্তো মানচিনির শিষ্যরা। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

শুক্রবার নিজেদের মাঠ স্তাদিও অলিম্পিকে পুরো ৯০ মিনিট আক্রমণাত্মক ফুটবল উপহার দিল ইতালি। শুরু থেকে দাপুটের সঙ্গে খেললেও অবশ্য প্রথমার্ধটা গোলবিহীন কাটাতে হয় তাদের। সেই গেরো আজ্জুরিরা খোলে বিরতির পর। তাও তুরস্কের ভুলে।

ডমিনিকো বেরার্দি ডি-বক্সে ঢুকে ডান দিক দিয়ে ক্রস করেন সতীর্থের উদ্দেশে। তবে গোলমুখে ডিফেন্ডার দেমিরালের শরীরে লেগে বল যায় তুরস্কের জালে। এরপর আর নিজেদের রক্ষণ সামলে রাখতে পারেনি তারা। ৬৬তম মিনিটে ইতালির ব্যবধান দ্বিগুণ করেন সিরো ইমোবিলে। ৭৯তম মিনিটে ব্যবধানটা ৩-০ করেন লরেঞ্জো ইনসানিয়ে।

ইউরোর ইতিহাসের উদ্বোধনী ম্যাচে তো বটে, প্রথমবারের মতো টুর্নামেন্টে ৩ গোলের দেখা পেলো ইতালি। পুরো ম্যাচে ২৪ বার গোলের চেষ্টা করেছে তারা। এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকলো আজ্জুরিরা।

গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল আসরের টিকিট পেতে ব্যর্থ হওয়ার ৬ মাস পর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেন মানচিনি। এরপর থেকে অজেয় হয়ে ওঠা ইতালি দুই বছর আগে শেষ ম্যাচ হেরেছে পর্তুগালের বিপক্ষে, নেশন্স কাপে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে গত আট ম্যাচ ইতালি জিতে জাল অক্ষত রেখে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন