1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের সায় সুপ্রিম কোর্টের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের সায় সুপ্রিম কোর্টের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনার ভেতর ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের যে বিরোধিতা করা হচ্ছিল, সেটি খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

রবিবার থেকে ব্রাজিলে শুরু হবে ১০ জাতির এই ফুটবল টুর্নামেন্ট। মাঠে দর্শকদের প্রবেশ করতে দেয়া হবে না।

কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন এবং করোনায় আর্জেন্টিনার অনিচ্ছার কারণে আসরটি হঠাৎ করে ব্রাজিলে চলে আসে। তারপর দেশটির স্বাস্থ্যকর্মীরা এর বিরোধিতা করেন।

রয়টার্স জানিয়েছে, খেলা বন্ধের যে তিনটি আপিল করা হয়েছিল, বৃহস্পতিবার তার দুটি খারিজ করে দিয়েছেন আদালত।

খুব অল্প সময়ের ব্যবধানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট আয়োজনের ভার পড়ল ব্রাজিলের ওপর। সেখানেও করোনার সংক্রমণের ভয়াবহতা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে কোপাকে দুঃসংবাদ দিয়েছে মাস্টারকার্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী আর্থিক এ প্রতিষ্ঠান অস্থায়ীভাবে কোপা আমেরিকা থেকে নিজেদের ব্র্যান্ডিং তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।কোপা আমেরিকায় স্পনসরশিপ ‘চালু না করা’র বিষয়টি জানিয়েছে এই প্রতিষ্ঠান। ১৯৯২ সাল থেকে কোপা আমেরিকার স্পন্সর মাস্টারকার্ড।

উদ্বোধনী ম্যাচ হবে গারিঞ্চা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে ১৪ জুন রাত তিনটায় প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ভেনিজুয়েলা। ১১ জুলাই ফাইনাল হবে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে।

গতবার এই মাঠেই পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক সেলেসাওরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন