1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছন্দে গ্রিজম্যান, জিরুর জোড়া গোলে ফ্রান্সের জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ছন্দে গ্রিজম্যান, জিরুর জোড়া গোলে ফ্রান্সের জয়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আঁতোয়া গ্রিজম্যানের দুর্দান্ত বাইসাইকেল কিক ও অলিভিয়ের জিরুর জোড়া গোলে দাপুটে জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরেছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নরা প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে।ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে শুরু থেকে আক্রমণে ঝড় তোলেন কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা ও গ্রিজম্যান। প্রথমার্ধে ফরাসিদের আনন্দে ভাসান গ্রিজম্যান। ২৯তম মিনিটে অ্যাক্রবেটিক শটে জাল খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে ওঠে এসে জোড়া গোলের দেখা পান জিরু। ৮৩ ও ৯০তম মিনিটে গোল দুটি করেন চেলসি ফরোয়ার্ড।

ফ্রান্স ইউরো চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে আগামী ১৫ জুন, জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও পতুর্গাল। ১৯ জুন হাঙ্গেরির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর ২৩ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পতুর্গালের বিপক্ষে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন