1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি লঙ্কানরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি লঙ্কানরা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব বিদ্যমান থাকার মধ্যে চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেটাররা।

বোর্ডের গভর্নিং বডির নতুন প্রস্তাবিত চুক্তি প্রকল্পের ভিত্তি তৈরি হওয়ায় ও খেলোয়াডদের মূল্যায়ন সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দেওয়ায় এই সফরে যেতে রাজি হয়েছে লঙ্কানরা।

এর আগে ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার একদিন পরে এসএলসি ও ক্রিকেটারদের মধ্যকার সেই পুরোনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা সহ মোট ৩৮ জন খেলোয়াড় এসএলসির দেওয়া সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেন।

দীর্ঘদিন ধরে এসএলসির সঙ্গে নতুন বার্ষিক চুক্তির বিষয়ে ঝামেলা চলছে লঙ্কান ক্রিকেটারদের। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই বাংলাদেশ সফরে আসতে হয়েছিল তাদের। এই চুক্তিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সিনিয়র খেলোয়াড়দের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিচ্ছে না বোর্ড, এমনটাই দাবি করেন লঙ্কান ক্রিকেটাররা।

গত অক্টোবর থেকে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নেই লঙ্কান ক্রিকেটারদের। গত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে খেলোয়াড়রা অস্থায়ী ও সফর চুক্তির ভিত্তিতে খেলে যাচ্ছেন। ইংল্যান্ড সফরের আগে কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে চলমান ঘটনায় চুক্তিতে স্বাক্ষর করতে রাজি ছিলেন না শ্রীলঙ্কার ৩৮ ক্রিকেটার।

মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ড সফরে উদ্দেশ্যে দেশ ছাড়বে শ্রীলঙ্কা। এরর কোয়ারেন্টিন কাটিয়ে ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ শুরু হবে ২৩ জুন থেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন