1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মুশফিকুর রহিম।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। তবে এই সফরে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিকুর রহিম। নির্বাচকদের এরই মধ্যে বিষয়টি জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে মুশফিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিক এরই মধ্যে আবেদনও করেছেন।

নান্নু বলেন, ‘মুশফিক আমাকে বলেছে, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিবেচনা না করতে। টেস্ট ও ওয়ানডে সিরিজে সে থাকছে। শুধু টি-টোয়েন্টি সিরিজটা খেলতে চায় না। পরে দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে আবার টি-টোয়েন্টি খেলতে চায়।’

মুশফিকের এই সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখেন না নান্নু, ‘ওরা টানা খেলছে, ছুটি চাইতেই পারে।’

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন মুশফিক ছাড়া, নিয়মিত খেলোয়াড়দের মধ্যে আর কেউই ছুটি বা বিশ্রামের আবেদন করেননি।

আর মুশফিকের আবেদনের বিষয়ে আরো বলেন, ‘আবেদন পেলেও এখনো মুশফিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া, বাকিরা কেউ ছুটি বা বিশ্রামের জন্য আবেদন করেননি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন