1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুরোনো টুইটের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রবিনসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

পুরোনো টুইটের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রবিনসন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আট বছর আগের দুই টুইটের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের বোলার ওলি রবিনসন।

ঘটনার তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন না। তাকে ইতিমধ্যেই ইংল্যান্ডের শিবির ছেড়ে চলে যেতে বলা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি নেই।

রবিবার ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের প্রথম টেস্ট অমীমাংসিত অবস্থায় শেষ হয়। এরপরেই রবিনসন সম্পর্কে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৩ সালে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন রবিনসন। লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার পরেই সেই টুইট ভেসে ওঠে। এরপরেই তদন্তে নামে ইসিবি। রবিনসন ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন।

প্রথম টেস্টে সাত উইকেট নেন রবিনসন। দলের অধিনায়ক জো রুট তার খেলার প্রশংসা করেও তীব্র বিরোধিতা করেছেন বর্ণবিদ্বেষের। বলেন, ‘ব্যাটে ভালো অবদান রেখেছে। দুর্দান্ত বোলিং করেছে। টেস্ট ক্রিকেটে সফল হওয়ার মসলা ওর মধ্যে রয়েছে। কিন্তু মাঠের বাইরে যা করেছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঘটনা প্রকাশ পাওয়ার পরেই ড্রেসিংরুমে সবার কাছে ক্ষমা চেয়েছে। আমি ওর টুইট দেখিনি। ও এরকম টুইট করতে পারে, বিশ্বাসও করতে পারি না।’

২০১৩ সালে কেন্ট ছেড়ে ইয়র্কশায়ারে যোগ দেন রবিনসন। ওই সময় এক টুইটে তিনি লেখেন, ‘আমার নতুন মুসলিম বন্ধু হল বোমা।’

আরেকটি টুইটে তিনি এশিয়ানদের হাসি নিয়ে বিদ্রূপ করেন।

ব্যাপারটা তখন নজরে আসেনি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড মাঠে নামার কয়েক ঘণ্টা পরেই সেই টুইট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পরে ব্যবস্থা নেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন