1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোপা নিয়ে মেসি-সুয়ারেজের ফোনালাপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

কোপা নিয়ে মেসি-সুয়ারেজের ফোনালাপ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, নিজেদের দেশে হতে যাওয়া কোপা আমেরিকা থেকে নাম তুলে নিতে পারে ব্রাজিল। তবে এই সিদ্ধান্ত সমর্থন করবে না আর্জেন্টিনা এবং উরুগুয়ে।

জানা গেছে, বার্সেলোনায় তার প্রাক্তন সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে ফোনে কথা হয়েছে লিওনেল মেসির। কোপা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েই দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। সেখানেই সুয়ারেজ জানিয়েছেন, ব্রাজিলে কোপা আমেরিকা হওয়ার বিরোধিতা করবে না উরুগুয়ে।

দলের ড্রেসিংরুমে মারাত্মক প্রভাব রয়েছে সুয়ারেজের। তাই তার কথা কেউ অমান্য করবেন বলে মনে হয় না। মেসি অবশ্য নিজের সিদ্ধান্ত নিয়ে কিছু জানাননি। বরং আগামী দিনের পরিস্থিতির উপরেই নজর রাখতে চান তিনি।

ব্রাজিলের পক্ষে নাকি বাকি দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারাও যাতে নাম তুলে নেয়, সেই অনুরোধ করা হচ্ছে চিলি, উরুগুয়ে, ভেনেজুয়েলার মতো দেশকে। ব্রাজিলের ফুটবলারদের একাংশের ধারণা, প্রতিযোগিতা হওয়ার পর দেশের পরিস্থিতি আরো খারাপ হলে তখন কাঠগড়ায় তোলা হবে তাদেরই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন