1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভঙ্গের অভিযোগ, তদন্তে বিসিবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভঙ্গের অভিযোগ, তদন্তে বিসিবি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক|

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ উঠেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ও সিসিডিএম জানিয়েছে, অভিযোগ তদন্ত করবে তারা।

শুক্রবার ঐচ্ছিক অনুশীলন ছিল মোহামেডানের। দলটির অধিনায়ক সাকিব মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। কিন্তু তার অনুশীলনের সময় সুরক্ষা বলয়ের বাইরে থাকা একজন ঢুকে পড়ে বলে জানা গেছে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও তাকে বাধা দেননি।

অথচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, একাডেমি মাঠ ও ইনডোর ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয়ের অংশ।

বিসিবি প্রেরিত বিজ্ঞপ্তিতে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা এমন ঘটনায় হতাশ হয়েছি। সিসিডিএম ও বিসিবি বিষয়টি খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রতিটি দলের ক্রিকেটার, কর্মকর্তাদের স্বাস্থ্যগত নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

যোগ করেন, ‘এই জৈব সুরক্ষাবলয়ের পেছনে যথেষ্ট পরিমাণ টাকা ও প্রচেষ্টা বিনিয়োগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সামনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

করোনামুক্ত লিগ আয়োজনে এবার বিসিবি প্রায় সাত কোটি টাকা খরচ করেছে। দলগুলোকে জৈব সুরক্ষায় রাখা হচ্ছে বিসিবির তত্ত্বাবধানে। ক্রিকেটারদের থাকা-খাওয়ার সব খরচই বহন করছে বিসিবি। যদি কেউ জৈব সুরক্ষাবলয় ভাঙেন, তার জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে। শাস্তি হিসেবে জরিমানা, বহিষ্কার, এমনকি ক্লাবের পয়েন্ট কাটা যাওয়ার বিধান রাখা হয়েছে।

এদিকে শনিবার সাকিবের মোহামেডান মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। ম্যাচটিতে ২৭ রানে জয় তুলে নেয় মোহামেডান। তিন ম্যাচের সব কটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন