1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আর্জেন্টিনায় ক্যারিয়ার শেষ কার্লোস তেভেজের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

আর্জেন্টিনায় ক্যারিয়ার শেষ কার্লোস তেভেজের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শৈশবের ক্লাব বোকা জুনিয়র্স ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ফরোয়ার্ড কার্লোস তেভেজ।

বোকার ঐতিহ্যবাহী জার্সির রং উল্লেখ করে আবেগবশত ৩৭ বছর বয়সী তারকা জানান, ‘আমার রক্ত লাল নয়, আমার রক্ত নীল ও হলুদ।’

তেভেজ বলেন, ‘আর্জেন্টিনায় আমার ক্যারিয়ার শেষ। সন্দেহ ছাড়ায়, আমি সব সময় বলি, এখানে একমাত্র বোকার হয়েই আমি খেলতে চেয়েছি।’

তবে অবসর নেবেন কিনা, সে বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড এখনো নিশ্চিত করেননি।

গত ফেব্রুয়ারিতে কোভিড-১৯ সংক্রমণে ৫৮ বছর বয়সে মারা যায় তেভেজের বাবা সেগুন্দো তেভেজ। তখন আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছিলেন, ‘এমনকি শোক করারও সময় নেই আমার।’

ইউনাইটেডের দুই ক্লাব ছাড়াও করিন্থিয়ানস, ওয়েস্ট হাম, জুভেন্টাস ও সাংহাই শেনহুয়ার হয়ে খেলা তেভেজ বোকাকে বিদায় দেওয়ার প্রসঙ্গে আরও বলেন, ‘বোকা সর্বাধিক দিতে বলেছে এবং মানসিকভাবে তা করার মতো পরিস্থিতিতে নেই আমি। এমনকি বাবার মৃত্যুতে শোক করারও সময় ছিল না আমার এবং আবার আমাকে খেলতে হয়েছিল।’

কান্নায় ভেঙে পড়ে তেভেজ বলেন, ‘এটাই বোকার দাবি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন